admin
৮ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

রাজশাহীর চারঘাটে একটি হত্যা মামলায় বিএনপির আট নেতাকর্মীকে হয়রানি ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ অক্টোবর) চারঘাট থানা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার জামিনে থাকা আসামিরা বলেন, শুধুমাত্র বিএনপি করার কারণেই তাদের মামলায় জড়ানো হয়েছে।

মামলার ১৪ নম্বর আসামি ও রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজদার রহমান বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবরের হত্যাকাণ্ডে পরিকল্পিতভাবে ২২ জনকে আসামি করা হয়, যাদের অনেকেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বাদী ও সাক্ষীরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আবু সাইদ চাঁদ শুধুমাত্র মানবিক কারণে নেতাকর্মীদের পক্ষে সুপারিশ করেছিলেন, কোনো অর্থ লেনদেন হয়নি। অথচ তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।

অন্য এক আসামি ইমদাদুল ইসলাম বলেন, তিনি কলেজে কর্মরত থাকলেও তাকেও ও তার পিতাকেও আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।

এ মামলার যুক্তিতর্কের শুনানি আগামী ১৪ অক্টোবর রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০