ভূমিহীন সংগঠনের উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দলের আনুষ্ঠানিক উদ্বোধন ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজনিন আকতারী। তিনি বলেন, “নারীর ক্ষমতায়নে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনে এমন উদ্যোগ প্রশংসনীয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সহ-সভাপতি জালাল উদ্দিন, সংগঠনের নেত্রী ও জয়ীতা শিরিনা আক্তার, কিশোরী প্রতিনিধি নূরানী ও বিন্দু, ‘নিজেরাকরি’ সংস্থার প্রতিনিধি ফিরোজ কবির ও শাহ মিস বিউটি, এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলার রহমান।
আলোচনা সভা শেষে নবগঠিত কিশোরী ফুটবল দলের সদস্যদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিহীন সংগঠনের বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
উল্লেখ্য, কিশোরীদের জন্য এমন আয়োজন বাগাতিপাড়ায় এই প্রথম। আয়োজকরা জানান, ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে এ দলকে জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চান তারা।
মন্তব্য