admin
১০ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে একটি বিশাল র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায্য রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের আলোকে একটি নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির একেএম মাওলানা আফজাল হোসেন ও সেক্রেটারি জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান, জামায়াত নেতা মিজানুর রহমান নাটোরী এবং উপজেলা শিবির সভাপতি মিঠু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা শেষে অতিথিরা তমালতলা মোড় বাজারে “বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস” উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অফিসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১০

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১১

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১২

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৫

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৬

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৭

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৮

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৯

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

২০