admin
১০ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় সহকর্মীর হামলার পর নিরাপত্তাহীনতায় শিক্ষক আব্দুল হাকিম

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম সহকর্মী শিক্ষিকা রুপালী বেগম ও তাঁর সহযোগীদের হামলার ঘটনায় ন্যায়বিচার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষক আব্দুল হাকিম বলেন, “গত ৬ অক্টোবর আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রূপালী বেগম ও তার সহযোগীদের হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছিলাম। কিন্তু পুজোর ছুটি শেষে ৮ অক্টোবর বিদ্যালয়ে পাঠদানের উদ্দেশ্যে গেলে, ওই ঘটনার অভিযুক্তরা আমাকে ভয়ভীতি প্রদর্শন করে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। পরিস্থিতি খারাপ দেখে আমি সেখান থেকে কৌশলে নিরাপদে আশ্রয় নেই।”
তিনি আরও জানান, ঘটনাটির পর তিনি আদালতে মামলা দায়ের করেছেন এবং স আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তবে হামলার পর থেকে তিনি বিদ্যালয়ে পাঠদান দিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আবদুল হাকিম বলেন, “আমি বিষয়টি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব প্রিয়াংকা দাস মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি। তিনি আমাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়ে পাঠদানে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।”
তিনি দাবি জানান—আদালত যেন মামলাটি সঠিকভাবে তদন্ত করে ন্যায়বিচার প্রদান করেন।প্রশাসন যেন তাঁর ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে।তিনি যেন নির্ভয়ে বিদ্যালয়ে পাঠদান করতে পারেন, সে জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলামের কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন “গত ৭ সেপ্টেম্বর আব্দুল হাকিম (মাষ্টার) বিদ্যালয়ে যাওয়ার পথে সহকারী শিক্ষিকা রূপালী বেগমের ছেলে তানভীরসহ কয়েকজন তাকে মারধর করার বিষয়টি তিনি জানতে পেরেছেন ।

তবে ৮ অক্টোবর তিনি পুনরায় বিদ্যালয়ে গেলে মামলা তুলে নেয়া সহ মীমাংসার চাপ প্রয়োগ বা ভয়ভীতির বিষয়ে তিনি অবগত নন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১০

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১১

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১২

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৩

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৪

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৫

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৬

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৭

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৯

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

২০