রাজশাহীর পুঠিয়া উপজেলার চকপলাশী গ্রামে সাইকেল চালাতে গিয়ে পুকুরে পড়ে রাইয়ান আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের আগে বাড়ির পাশের সরু রাস্তায় সাইকেল চালানোর সময় সে পুকুরে পড়ে যায়।
নামাজের পর দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের ধারে সাইকেল দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজ শুরু করে এবং শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, তিনি বিষয়টি এখনও জানেন না এবং কেউ এখনো থানাকে অবগত করেনি।
মন্তব্য