জামালপুরের ইসলামপুরে ব্যতিক্রমধর্মী আয়োজনে দ্বিতীয় দিনের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভেংগুড়া এলাকায় এ আয়োজন করে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় এবং মেয়র মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শেখ, ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য