admin
১১ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বাগাতিপাড়া জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আর রাজপথে আন্দোলনের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমরা ‘ইসলামী শ্রমনীতি’ চালুর উদ্যোগ নিয়েছি।”
শনিবার বিকেলে বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “৫ আগস্ট ২০২৪-এর পর থেকে জামায়াতের কার্যক্রমে এর বাস্তবতা জনগণ দেখতে পাচ্ছে। আন্দোলনে আহত-নিহতদের পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করেছি, আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করি।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজ লাবু এবং সঞ্চালনায় ছিলেন যুব নেতা জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল টিমের সদস্য রেজাউর রহমান, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন।
শ্রমিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০