admin
১১ অক্টোবর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় তারেক রহমানের ৩১ দফা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে শহরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু, জেলা বিএনপি নেতা খায়রুল আলম গোল্ডেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম ধলু এবং সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও অংশ নেন জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জিয়া ব্রিগেডের আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, নওগাঁ জিয়া সংসদের আহবায়ক সেতু মৈত্রসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “এই ৩১ দফার মাধ্যমে আমরা দেশের জনগণকে একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দিকনির্দেশনা দিতে চাই। জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায়। তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।”

দলীয় সূত্র জানিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে ঘোষিত এই ৩১ দফা কর্মসূচি দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে নওগাঁয় এই লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০