admin
১২ অক্টোবর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন

নাটোরের সিংড়ায় খাল দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন হয়েছে।

রবিবার (১২) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাইকিং করে এই মানববন্ধনের আয়োজন করেন পাকিশা ও আশে পাশের ১০ গ্রামের ভুক্তভোগী কৃষক।

মানববন্ধনে ছাতারদীঘি ইউনিয়নের পাকিশা গ্রামের পানাউল্লাহ খালের মুখে অবৈধভাবে আব্দুল গফুর করাতির ছেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মাষ্টার পুকুর খননের ফলে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদ ও খাল দখলমুক্ত করে পূর্ণ খননের দাবি জানানো হয়।

ভুক্তভোগী কৃষকদের দাবি, পাকিশা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত পানাউল্লাহ ও নিয়ামত খালের মুখে সম্প্রতি দুটি পুকুর খননের ফলে নাগর নদী, ছাতারদিঘী ইউনিয়ন সহ ১০ থেকে১৫ টি মাঠের শত শত হেক্টর কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত অবৈধভাবে খননকৃত পুকুর অপসারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে পাকিশা গ্রাম সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এবিষয়ে অভিযুক্ত ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মাষ্টার বলেন, আমরা কোন খালের মুখ বন্ধ করিনাই আমাদের জায়গায় আমরা পুকুর করেছি।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। গ্রামবাসীর সাথে আলোচনা করে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০