admin
১২ অক্টোবর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জামায়াতের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখা।

রবিবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে দলটির নেতারা এ স্মারকলিপি প্রদান করেন। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খ.ম. আব্দুর রাকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা সেক্রেটারি ও নওগাঁ-৫ (সদর) আসনের এমপি পদপ্রার্থী এ্যাড. আ স ম সায়েম, সহকারী সেক্রেটারি নাজমুল হোসাইন, অধ্যাপক নাসির উদ্দীন, মাও. মারুফ আহমেদ, মাও. শফিকুল ইসলাম ও এ্যাড. আব্দুর রহিম।

জামায়াত নেতৃবৃন্দ স্মারকলিপিতে যেসব দাবি উত্থাপন করেন, তার মধ্যে রয়েছে: জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা এবং ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়

নলডাঙ্গায় রাতে বসতবাড়িতে আগুন

পাবিপ্রবিতে নাটোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আরিফুল-জিনিয়া

বাঘায় অধ্যক্ষের অবহেলায় পরিক্ষা অনিশ্চিত

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

১০

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১১

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

১২

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১৪

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১৫

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৮

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৯

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০