admin
১২ অক্টোবর ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত

গঠনতান্ত্রিক জটিলতার জেরে নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত জেলার প্রাচীনতম সাংবাদিক সংগঠনটিতে এই প্রথমবারের মতো এমন জটিলতার সমাধানে আহ্বায়ক কমিটি গঠনের ঘটনা ঘটল।

নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাকের নাটোর প্রতিনিধি জাহীদুল হুদা ফরহাদকে আহ্বায়ক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন—এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, এখন টিভির প্রতিনিধি মাহবুব হোসেন, দেশ রূপান্তরের আব্দুল হাকিম ও সাংবাদিক আতিকুল ইসলাম লিটন।

তলবী সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও বাসস প্রতিনিধি ফারাজী আহম্মেদ রফিক বাবন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক এসএ টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল। সভায় বক্তব্য দেন ক্লাবের কোষাধ্যক্ষ ও গাজী টিভির প্রতিনিধি কামরুজ্জামান দেলোয়ার।

এ সময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির এনামুর রহমান চিনু, জুনিয়র সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারসহ ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

তলবী সভার আগে ক্লাবের ৪৬ জন সদস্যের মধ্যে ৩৯ জন লিখিতভাবে সভাপতি বরাবর সভা আহ্বানের অনুরোধ জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০