admin
১২ অক্টোবর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের রবিবার বগুড়া ভেনুর খেলায় পাবনা জেলা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।

ডিএফএ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া জেলা দলের পক্ষে প্রধমার্ধের ১৩মিনিটের সময় ১০ নম্বর জার্সিধারী মঈন একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান, বগুড়া জেলা দলের পক্ষে ২য় গোল করেন আল আমিন ও ৩য় গোল করেন শান্ত।

পাবনার পক্ষে একমাত্র গোল করেন শিমুল। প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,বগুড়ার ক্রীড়াঙ্গন অত্যন্ত সম্বৃদ্ধ বগুড়ার খেলোয়াড়দের পাশে থেকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় কাজ করে যাবে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস। বগুড়া ডিএফের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, সদস্য মমিনুর রশিদ শাহিন , ক্রীড়া সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, আতিক প্রমুখ।

বগুড়া দলের গোলকিপার রাকিবকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা । খেলা পরিচালনা করেন নাজমুল হুদা,সহকারী রফিক হাসান, টিআই সামি, চতুর্থ রেফারী সোহাগ আলী। ধারাভাষ্যে ছিলেন শ্রাবন আহম্মেদ মজনু।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০