admin
১২ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় শুটার গানসহ আটক-৩

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকালে একটি দেশীয় একনলা শুটার গানসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন—মনিগ্রামের গঙ্গারামপুর গ্রামের এলিম মণ্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসার আড়পাড়া কুবলিকান্দি গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন (১৯) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)। তাদের অপর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী ইউসুফ আলী (১৭) ও তার সঙ্গী ইব্রাহিম মোটরসাইকেলে করে হাবাসপুর থেকে নিজ বাড়ি লালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ইউসুফের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ইউসুফ ও ইব্রাহিমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে ধরে ফেলে এবং একটি দেশীয় তৈরি একনলা শুটার গানসহ পুলিশে সোপর্দ করে।

এ সময় ছিনতাইকারীদের অন্য সহযোগীরা মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনাটি নিয়ে দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০