admin
১৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে পঁচিশ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রামে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষক।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিরাইল বাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ওই শিক্ষক আব্দুল হালিম। তিনি উপজেলার তিরাইল গ্রামের মোঃ শামসুল আলমের ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন আদর্শ মৎস্য চাষী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি চিনি ডাঙ্গার বিলে ছয়টি পুকুরে মাছ চাষ করি, তিনটি পুকুরে লাভবান হই কিন্তু অপর তিনটি পুকুরে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছি। বিষয়টি আমার সন্দেহ হলে গত ০৮ অক্টোবর গভীর রাতে আকস্মিক ভাবে পুকুর পরিদর্শন করি। এ সময় আমার পুকুরের প্রহরী জালুরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আল আমিন ও তার স্ত্রী কামরুন নাহার ফিড চুরির যে আলোচনা করছিল তা আমি শুনে তাদের হাতেনাতে ধরি।

পরেরদিন ০৯ অক্টোবর গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে তারা নিজেদের দোষ স্বীকার করে। তারা আরও স্বীকার করে যে, আমার প্রতিদ্বন্দী মাছ চাষী আগ্রান গ্রামের মৃত মজিবর হাজ্বীর ছেলে সেলিমের পরামর্শে তার পুকুরের প্রহরী রাজ্জাকমোড় এলাকার কামাল হোসেনের সঙ্গে যোগসাজস করে বিভিন্ন সময়ে পুকুরের মাছ এবং প্রায় এক হাজার বস্তা ফিড চুরি করেছে। এতে আমার প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাদের সমস্ত স্বীকারোক্তির ভিডিও ক্লিপ আমার কাছে সংরক্ষিত আছে। এ ঘটনায় আমি ৯ অক্টোবর বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযোগের পর সেলিমের বড় ভাই শাহ আলম মেম্বার আমার ক্ষতিপূরণের ব্যবস্থা সহ সুষ্ঠু সমাধান করবেন বলে আগ্রাণ ওয়ার্ডের মেম্বার মোঃ আলম হোসেনের মাধ্যমে আমাকে আশ্বস্ত করেন এবং প্রহরী আল আমিন ও তার স্ত্রী কামরুন নাহারকে পুকুরে যাওয়ার অনুমতি দেন। কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ সেলিম এবং শাহ আলম আমার মাছ ব্যবসার ক্ষতি করবে একই সাথে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে পুকুর মালিক সংগঠনের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের কাছে বিষয়টি সমাধানের আরজি জানাই।

তিনি বৈঠকের জন্য রবিবার (১২অক্টোবর) দিন ধার্য করেন। কিন্তু ধার্যকৃত দিনে তারা কেউ হাজির না হয়ে কোন সমাধান করবে না মর্মে জানিয়ে দেয়। এদিকে শনিবার রাতে পুকুরের ঘর থেকে বেশ কিছু মালামাল চুরি করে ওই প্রহরী দুইজন পালিয়ে যায়। আমি মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিভিন্ন ব্যাক্তির মাধ্যমে খুজাখুজি করেও তাদের কোন সন্ধান পাইনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংরক্ষিত প্রমাণাদি যাচাই অন্তে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং দোষীদের নিকট থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানাই।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০