admin
১৩ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর

নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালি ইউনিয়নের বনকুড়ি খাসপাড়ার মানুষের জীবনে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেই উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাত্র দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি কাঁচা রাস্তা।

উপজেলার বনকুড়ি বাজার থেকে শুরু হয়ে খাসপাড়া হয়ে তুলাপাড়া বাশবাড়িয়া পর্যন্ত এই রাস্তাটি প্রতিদিন ব্যবহার করেন প্রায় পাঁচ হাজার মানুষ। বর্ষা এলেই এই রাস্তা যেন দুর্ভোগের আরেক নাম হয়ে ওঠে। কাদাপানিতে ভরে যাওয়া রাস্তায় তখন পায়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে ওঠে। একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় বনকুড়ি ও আশপাশের গ্রামগুলো।

কৃষিপণ্য ও মাছ পরিবহনেও সীমাহীন কষ্ট পোহাতে হয় বলে জানালেন চাষি ও মৎস্যচাষিরা। প্রায় ৩০-৩৫টি পুকুরের মাছ এবং শত শত বিঘা জমির ফসল প্রতিদিন এই রাস্তা দিয়েই আনা-নেওয়া হয়। শুকনো মৌসুমে ইজিবাইক বা রিকশা চলতে না পারলেও বর্ষায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এই রাস্তায় যাতায়াতে সবচেয়ে বড় বিপদে পড়েন রোগীরা। বনকুড়ি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৫০) জানান, সম্প্রতি গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৪০) সন্ধ্যায় মাঠ থেকে ফেরার সময় বাঁশের সাঁকো থেকে পড়ে মারা যান। দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আবার অঞ্জলি নামের এক নারী বুকের ব্যথায় কাতরালেও কাদার রাস্তায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসী বলেন, “এই একটি রাস্তা আমাদের সব দুর্ভোগের কারণ। বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। আমরা দ্রুত রাস্তার সংস্কার ও পাকাকরণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ইটালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মখলেছুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য কুরবান আলী বলেন, “বিষয়টি আমাদের জানা আছে, আমরা চেষ্টা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত এই রাস্তা পাকা করার উদ্যোগ নিতে।”

বনকুড়ি, খাসপাড়া ও বাশবাড়িয়া গ্রামের বাসিন্দারা এখন আশায় আছেন, কত দিনের দুর্ভোগের অবসান হয় – এমন একটি পাকা রাস্তার স্বপ্ন পূরণ হবে শিগগিরই।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১১

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৩

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৪

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৫

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৬

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৭

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৮

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৯

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

২০