admin
১৩ অক্টোবর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল সহ ইউএনও অফিস চত্বরে অস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য , শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা আমতলার কোর্ট মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বিক্ষোভকারীরা বলেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম ৬ টি পদে নিয়োগ বাণিজ্যে করার লক্ষ্যে মাদ্রাসার অভিভাবক সদস্য ও এলাকাবাসীর কাউকে না জানিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। পরে সেই কমিটির সভাপতির যোগসাজশে ৬ টি পদে নিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের পাঁয়তারা করছেন। ইতোমধ্যে কিছু প্রার্থী জমিজমা বিক্রয় করে তাদের হাতে টাকাও দিয়েছেন।

আমরা অবৈধ কমিটি বাতিল সহ নিয়োগ বন্ধের দাবি জানাচ্ছি। বক্তব্য দেন, মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমূখ।

এদিকে এলাকাবাসী বিক্ষোভের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে করেন ওই প্রতিষ্ঠানের অভিযুক্ত সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গ্রামবাসীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। এখানে অবৈধ কমিটি বলার সুযোগ নেই। সচ্ছতার সাথেই নিয়োগ প্রক্রিয়ার কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটি ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে। যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০