admin
১৩ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, এমডিএম কার্যক্রম ও শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারী আচরণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত স্কুলে আসেনা, শিক্ষার্থীদের দিয়ে সিগারেট আনিয়ে নেন, সিগারেট আনতে রাজি না হলে শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষকদের অবমূল্যায়ন এবং সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকটির বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবুও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আমি নিয়মিত স্কুলে আসি কখনো বাচ্চাদের দিয়ে সিগারেট আনাইনা এগুলো বানোয়াট, দূর্নীতি নয় চেষ্টা করেছি স্কুলের উন্নয়ন করার।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কাজও শুরু করে দিয়েছে তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এমন কিছু ঘটনার কথা শুনেছি শুনে ওই স্কুল পরিদর্শন করেছি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ পেয়েছি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০