admin
১৪ অক্টোবর ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ চরমে

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সান্তাহার ও নাটোরের মধ্যবর্তী এ স্টেশন থেকে বিপুল সংখ্যক যাত্রী প্রতিনিয়ত রাজধানী ঢাকায় যাতায়াত করলেও পর্যাপ্ত সংখ্যক আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় তাদের এ দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, নওগাঁ জেলার মধ্যে একমাত্র মানসম্পন্ন রেলওয়ে স্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ৯ জোড়া ঢাকাগামী আন্ত:নগর ট্রেন চলাচল করে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এখানে রয়েছে। যার আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক যাত্রীই টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হন। আত্রাই স্টেশন থেকে প্রতিদিন শতশত যাত্রী রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন।

বিশেষ করে এ স্টেশন থেকে রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া ও নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলার বিপুল সংখ্যক লোক রাজধানী ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে এ স্টেশন ব্যবহার করে থাকেন। ঢাকাগামী পর্যাপ্ত পরিমাণ আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় এসব যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে আত্রাই থেকে সড়ক পথে ঢাকার সাথে যোগাযোগের তেমন কোন ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের মানুষ ট্রেন নির্ভরশীল হয়ে পড়েছেন।

আর পর্যাপ্ত সংখ্যক ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বিপুল সংখ্যক জনসাধারণকে। এ জনদুর্ভোগ লাঘবে আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে কমপক্ষে ঢাকাগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি কার্যকর করার দাবি এলাকার সচেতন মহলের।

আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা ঢাকায় কর্মরত। বিভিন্ন সময় বাড়িতে যাবার প্রয়োজন হলে আত্রাই স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম বিড়ম্বনার শিকার হতে হয়। বিশেষ করে যখন ফ্যামেলি নিয়ে যাওয়া আসা করতে হয় তখন এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। আত্রাইয়ে যদি আর ২/৩টি ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি দেয় তাহলে আমরা আত্রাই বাসীসহ পার্শবর্তী রাজশাহীর বাগমারা,

নাটোরের সিংড়া ও নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলার বিপুল সংখ্যক লোক ব্যাপক উপকৃত হবো। আত্রাই রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার বলেন, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আরও কয়েকটি ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হলে রেলের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। কেননা এখানে যাত্রীর অনেক চাহিদা আছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০