admin
১৪ অক্টোবর ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে বিএনপি থেকে জামায়াতে যোগদান

নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় কদিমচিলান ইউনিয়নের চৌষুডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদিমচিলান ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর মাওলানা রাহাবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামির যুব ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম কাজল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, এবং লালপুর পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে আসা কর্মীরা বলেন, “জামায়াতের দলীয় শৃঙ্খলা, নেতাকর্মীদের আচরণ ও জনগণের পাশে থাকার মানসিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। জেল-জুলুমে জামায়াত পাশে থাকে, মানুষের বিপদে আপদে খোঁজখবর রাখে। আমরা বিশ্বাস করি, জামায়াত ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

এসময় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “জামায়াতে ইসলামির ইসলামী আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপির প্রায় ৩৪ জন নেতাকর্মী আজ স্বেচ্ছায় জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন। তারা মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠান শেষে নতুনভাবে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০