admin
১৪ অক্টোবর ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের ওপ পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে চারঘাটে মানববন্ধন

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মান্নাফ, মহিলা কলেজের অধ্যাপক মনিমুল হক, অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হান প্রমুখ।

বক্তারা পুলিশ প্রশাসনকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আর যদি কখনও কোন শিক্ষকের গায়ে লাঠির আঘাত করেন আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ রাস্তায় দাড়িয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে উচিত জবাব দেয়া হবে। মনে রাখবেন আপনারাও শিক্ষকের কাছে লেখাপড়া করেই আজ পুলিশে চাকুরী করছেন। আমরা মনে করি শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমাজ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাব।
ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সারা দেশে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, চারঘাটেও শিক্ষক সমাজও তারই অংশ হিসেবে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।

আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, প্রতি শিক্ষককে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ও সুবিধার পুনর্বিন্যাস।

উপজেলার সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারীরা সমাবেশে অংশ গ্রহন করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০