admin
১৫ অক্টোবর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত ইসি — সিইসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন ২০২৫ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এটি আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ, যা ছাত্রদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও দায়িত্ববোধ গঠনে ভূমিকা রাখবে।”

সিইসি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সাংবাদিকরা যেন এই নিরপেক্ষতা বজায় রাখেন— সে আহ্বান জানাচ্ছি।”

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, কমিশনের অধীনে প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জন কমিশনার পুরো কার্যক্রম পরিচালনা করছেন। নির্বাচনে দায়িত্ব পালন করছেন ১ জন প্রধান রিটার্নিং অফিসার ও ৬ জন রিটার্নিং অফিসার।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ৩৯ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০ দশমিক ৯ শতাংশ। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন, সিনেটের ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫৫ জন প্রার্থী।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সিইসি জানান, ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ২১২ জন শিক্ষক, যাদের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। পোলিং অফিসার হিসেবে থাকবেন ৯১ জন কর্মকর্তা।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব। প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।

ফলাফল গণনা ও ঘোষণার জন্য গঠন করা হয়েছে একটি অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে কমিটি। সিইসি সকল পক্ষকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল রাত থেকে প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০