admin
১৫ অক্টোবর ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় শিক্ষক-কর্মচারীদের ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোরের বাগাতিপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতাসহ চার দফা দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন— কলেজের অধ্যক্ষ নেকবর হোসেন, একেএম শরিফুল ইসলাম লেলিন, সহকারী অধ্যাপক শামীম সরকার, মনোয়ার হোসেন, সারোয়ার জামান, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সুপার সামসুল আরিফিন, শিক্ষক সাম্মী আক্তার, আলমগীর হোসেন ও জিল্লুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিন যাবৎ উপেক্ষিত হয়ে আসছে। অবিলম্বে ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা অনুমোদন করে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি চলবে।
তারা ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা ও লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরে শিক্ষক প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০