admin
১৫ অক্টোবর ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“হাত ধোয়ার নায়ক হন” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

সভায় তিনি বলেন, “হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়—এটি জীবাণু ও মারাত্মক রোগ প্রতিরোধের অন্যতম প্রধান উপায়। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগ থেকে রক্ষা পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে তাদের সুস্থ শৈশব নিশ্চিত করা সম্ভব। স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠতে হবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজাউদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজ্জেম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

২

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৪

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৫

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৬

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

৭

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৮

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

৯

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১০

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১২

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৩

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৫

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৬

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১৭

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৯

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

২০