admin
১৫ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাকসুর নতুন নেতৃত্বে রনি-মুন্না, এজিএস তৌফিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) হচ্ছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ও সাঈদ বিন হাবিব মুন্না। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বৃহস্পতিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ৮৯৩ ভোট এবং জিএস পদে সাঈদ বিন হাবিব মুন্না পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৮৩৩ ভোট।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে লড়েন আরও ৪৯৩ জন।
তবে ফলাফল ঘোষণার আগ মুহূর্তে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদল সমর্থনে বিএনপি ও ছাত্রশিবির সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। যদিও উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান করেন, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

উল্লেখ্য, ভিপি পদে বিজয়ী রনি নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০