হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেহা তুজ জোহরা এর সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হোসনে আরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা খাতুন ,উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু ,,উপজেলা সমাজ সেবা অফিসার হামিদুর রহমান উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়সহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন বক্তব্য রাখেন।
মন্তব্য