admin
১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়ায় এ জেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডাক্তার নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় টিএসআর ক্রিকেট টিম ১২ রানে ওয়াই সি রংপুরকে পরাজিত করেছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি। টুর্নামেন্ট কমিটির আহবায়ক সারিক মাহবুব ইবনে সেলিমের সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাইদুল ইসলাম রাজা ,রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন তমাল, আবিদ হাসান, সিফাত হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় টিএসআর টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাফিন৫৮ ও নয়ন ৪৬ রান করেন । ওআই সি রংপুরের বোলার বেলাল তিনটি উইকেট লাভ করেন। জবাবে ওয়াই সি রংপুর ২০ ওভারে নয় উইকেটে ১৫৮ রান করে। দলের পক্ষে মমিনুর ৭১ ও বেলাল ২৭ রান করেন। টিএসআর এর বোলার রুদ্র ৪টি ,স্বাধীন ও নাহিদ দুইটি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিএসআর দলের বাফিন । আম্পায়ার ছিলেন নফিরোজ ও রাহিদ। উক্ত টুর্নামেন্টে বগুড়া সহ ঢাকা ও চট্টগ্রামের ১৬ টি দল অংশগ্রহণ করছে। বার্তা প্রেরক মমিনুর রশীদ শাইন সদস্য বগুড়া জেলা ক্রীড়া সংস্থা

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০