admin
১৭ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে উদ্বোধন হলো ‘সনাতনী ফুটবল টুর্নামেন্ট’

বগুড়ার শাজাহানপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণে “সনাতনী ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সরকারি চাচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী-শাজাহানপুর বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোরশেদ মিল্টন।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে ব্যতিক্রমধর্মী এ ফুটবল টুর্নামেন্টে উপজেলার চারটি ভেন্যুতে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী সাকিদার, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবর্মল রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের অতুল চন্দ্র দাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চোপিনগর-খোট্টাপাড়া ও মাদলা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের দুটি দল। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০