admin
১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে বিএনপি নেতা বাশার

বগুড়ার শাজাহানপুরে বারআঞ্জুর যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা এম এ বাশার বলেছেন,
“বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনটি বিএনপি ও জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্বাচন করবেন। ইনশাআল্লাহ, রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বারআঞ্জুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুনিয়া চাঁদবাড়িয়া মানব কল্যাণ সংগঠন ১-০ গোলে দশমাইল আরডিএ ইয়ুথ ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারআঞ্জুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ন্যাশনাল সীডস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকার, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুর রহমান, ইউপি সদস্য আব্দুল বাছেদ রঞ্জু, সদস্যা ঝরনা বেগমসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি কায়ুম আহমেদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জয়, সহ-সভাপতি সজীব, ক্যাশিয়ার আরাফাত, রাসেল, মাহিনসহ অনেকে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০