admin
১৭ অক্টোবর ২০২৫, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারদায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনপ্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জলমো. রাজন আলী ডিজিটাল, চারঘাট (রাজশাহী) :
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয় মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সারদা তরুণ সংঘের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনূস তালুকদার।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক, রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. আনোয়ার হোসেন উজ্জল।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জল বলেন, “খেলাধুলা মানুষকে দেয় সুস্থ শরীর ও প্রফুল্ল মন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও বলেছিলেন—সুস্থ দেহে সুস্থ মন গঠনের জন্য খেলাধুলা অপরিহার্য। তরুণ প্রজন্মকে নেশামুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
পরে প্রধান অতিথির পায়ের কিকে উদ্বোধনী ম্যাচের সূচনা হয়। শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির গর্জন। সারদা তরুণ সংঘ মাঠে আলোর ঝলকানিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় তরুণ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।
উদ্বোধনী খেলায় অংশ নেওয়া দুই দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও স্পোর্টসম্যানশিপের অনন্য দৃষ্টান্ত। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং সমাজ থেকে মাদকমুক্ত প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ পাশা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো. আকবর হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, সাবেক ছাত্রদল নেতা মতলেবুর রহমান, চারঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিতুল, পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর, সাবেক পৌর ছাত্রদল সভাপতি মো. রাশেদুজ্জামান তিতাস, পৌর সদস্য সচিব মো. শামীম ইসলাম এবং সারদা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম রিংকু প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০