admin
১৭ অক্টোবর ২০২৫, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবিতে—২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা আদায়ের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক। সঞ্চালনা করেন রানীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান।
সমাবেশে বক্তব্য রাখেন দুবলাগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ মো. সাজ্জাদুর রহমান, জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়কারী আবিদুল ইসলাম, সচেতন শিক্ষক সমাজ বগুড়ার সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ, শিক্ষক নেতা মেজবাউল আলম, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, প্রভাষক শামীম আহমেদ, প্রধান শিক্ষক সাদেকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, খালেদ মাহমুদ রুবেল, আইয়ুব হোসেন, আতিকুর রহমান, খায়রুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।
শিক্ষক সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর ও মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা।
এর আগে গত মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ আবু জাফর আলী ও প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামানের নেতৃত্বে উপজেলার রানীরহাট বন্দরে অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০