রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে দিঘা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক জামাল উদ্দিন, সাবেক ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ, দিঘা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা আরিফুল ইসলাম (জনি), শিক্ষক শরিফুল ইসলাম, লিটন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ফেরাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
মন্তব্য