admin
১৯ অক্টোবর ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আম গাছ কেটে ফেললেন প্রতিপক্ষ

রাজশাহীর বাঘা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৭টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের আমরপুর পূর্বপাড়া গ্রামে।
অভিযোগকারী ভোগদখলকারী সেকেন্দার আলী জানান, “আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। কিন্তু যাদের কাছ থেকে জমি কিনেছি, তাদের ওয়ারিশরা এখন দাবি করছে, জমি বিক্রি করা হয়নি। তারা নিয়মিত আমাদের হয়রানি করে আসছে। গতকাল সকালে আমি বাড়িতে না থাকায় প্রতিপক্ষ কলিম উদ্দিন ও তার সহযোগীরা আমার বাড়ির সামনে যত্নে লাগানো ৭টি আম্রোপালি জাতের আমগাছ কেটে ফেলে।”
তিনি আরও বলেন, “আমরা খবর পেয়ে ৯৯৯-এ ফোন দিই। পরে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করে।”
অন্যদিকে, অভিযুক্ত কলিম উদ্দিন দাবি করেন, “উক্ত জমি আমার দাদার নামে ছিল। আমি নিয়মমাফিক খাজনা পরিশোধ করেছি এবং বর্তমানে খারিজও আমার নামে হয়েছে। তাই এই জমির প্রকৃত মালিক আমি।”
তিনি অভিযোগ করেন, “এ বিষয়ে আমি ইউনিয়ন পরিষদে ও থানায় অভিযোগ করেছি, কিন্তু তারা হাজির হয় না।”
এ বিষয়ে বাঘা থানার এসআই মহিদুল ইসলাম বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করেছে। জমি সংক্রান্ত বিরোধ ও গাছ কাটার বিষয়টি নিয়ে আগামী ৩০ নভেম্বর থানায় সালিশি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০