admin
১৯ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডিঙি রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালি।

বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যমে সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নিরাপত্তা বিধান সময়ের দাবি। বক্তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সবসময় পাশে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, কামাল হোসেন আজাদ, গোলাম সারওয়ার ও এস. এম. মুঞ্জুরুল হাসান; কক্সবাজার রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আলী; কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, সম্মুখসারীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এম. আর. আয়াজ রবিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০