admin
২০ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ধারালো ছুরিকাঘাতে যুবক মিঠুন আলীর (৩২) মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় পৌর এলাকার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মিঠুন আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মিটাতে বড়ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়ীতে যায়। এ সময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

২

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৩

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৪

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

৫

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৬

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

৭

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৮

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৯

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১০

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১১

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১২

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৩

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৪

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১৫

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৬

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৮

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৯

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

২০