admin
২১ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় খালের অভাবে ও পুকুর খননে সৃষ্ট জলাবদ্ধতা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় খাল খনন না হওয়া এবং অপরিকল্পিতভাবে তিন ফসলি কৃষিজমিতে পুকুর খননের ফলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক হাজার বিঘা উর্বর জমি অনাবাদি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, কমে যাচ্ছে ফসল উৎপাদনও।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভালুকগাছি, জিউপাড়া ও শিলমাড়িয়া ইউনিয়নে গত এক দশকে আবাদি জমির অর্ধেকেরও বেশি এলাকায় পুকুর খনন করা হয়েছে। কোথাও খাল ও বিলের মুখ বন্ধ করে পুকুর তৈরি করা হয়েছে, আবার কোথাও সরকারি খাস জমিও দখল হয়েছে। এমনকি কেউ কেউ খাল দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন।
এ অবস্থার কারণে খালের পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, ফলে বর্ষা মৌসুমে জমিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে। কৃষকরা বলছেন, এখন আর আগের মতো ফসল ফলানো যাচ্ছে না।
ভালুকগাছি এলাকার কৃষক রেজাউল করিম বলেন, “আমাদের এলাকার দুইটি বিলে প্রায় দুই থেকে তিনশ’ বিঘা জমি এখন অনাবাদি পড়ে আছে। আগে এসব জমিতে ধান, পাট, সবজি—সবই হতো। এখন জলাবদ্ধতার কারণে কিছুই হয় না। সরকার যদি খালগুলো খনন করে দেয়, আমরা আবার চাষাবাদে ফিরতে পারব।”
আরেক কৃষক ফিরোজ আলম জানান, “খালগুলো দ্রুত খনন না করলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে। আমরা চাই, দখলমুক্ত করে খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হোক।”
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, “উপজেলার সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী মৌসুম থেকে জমির শ্রেণী পরিবর্তন করে নতুন করে পুকুর খননের অনুমতি দেওয়া হবে না।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বদলি

চলনবিলে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

শিশু উদ্ধারে কৃষক তারা মিয়ার ‘জাদুকরী খাঁচা’, ফায়ার সার্ভিসে ডাক

বাউয়েটে টেকসই নির্মাণ বিষয়ক সেমিনার ও ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

লালপুরে অবৈধ মাটি খননের বিরুদ্ধে জরিমানা 

আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু

গুরুদাসপুরে তিন ফসলি জমিতে পুকুর খনন

বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১ জনের জেল

১০

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

১১

নলডাঙ্গায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন

১২

সিংড়ায় সেচকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ কৃষকের মৃত্যু

১৩

নকল করে পাস করার সুযোগ আর হবে না — নলডাঙ্গায় হুইপ দুলু

১৪

আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা: প্রধান আসামি আটক

১৬

লালপুরে প্রধান শিক্ষকের অনিয়মে মানববন্ধন

১৭

মহাদেবপুরে বৈশাখে মহিলা ফুটবল টুর্নামেন্ট

১৮

নাটোরে লাইট হাউজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

সিংড়ায় এক রাতে ৭ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

২০