admin
২১ অক্টোবর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘ Be a Hand Washing Hero  (হাত ধোয়ার নায়ক হোন)’—এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। সেখানে এক ধোয়া শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী শেষে বড়াল সভাকক্ষে  আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এনায়েত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার মিজানুর রহমান,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নব নির্বাচিত উপজেলার প্রধান সমন্বয়কারী প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা পরিষদের ছাত্রপ্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা আমাদের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম সহজ উপায়। পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়তে সবাইকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানান তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

২

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

৩

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৪

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

৫

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৬

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৭

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৮

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৯

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১০

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১১

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১২

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১৩

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৪

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৬

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৭

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৮

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৯

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

২০