admin
২১ অক্টোবর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা

​নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে অবস্থিত বন্দাইখাড়া সর্বজনীন কালীমাতা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এটি জেলার মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ কালীপূজা হিসেবে সুপরিচিত। পূজা ও মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন আনন্দের বন্যা বইছে।

​জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় হিন্দু সম্প্রদায়ের কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এই ঐতিহ্যবাহী কালীমন্দিরে পূজা দেখতে ও মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা বন্দাইখাড়া এলাকা।

​জাদু পরিবেশনা নিয়ে বিশেষ আকর্ষণ ​পূজা উপলক্ষে আয়োজিত বিশাল গ্রামীণ মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দল। মেলার দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশে ও পারিবারিক আবহে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই মঞ্চে কোনো প্রকার অশ্লীলতা নেই এবং কোনো অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে না। সব বয়সের মানুষ সপরিবারে উপভোগ করতে পারছেন এই মনোমুগ্ধকর জাদু পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক এই বিশেষ আকর্ষণ দেখতে ছুটে এসেছেন।

​বন্দাইখাড়া কালীপূজা মেলা কমিটির সভাপতি শ্রী অরুণ কুমার এ প্রসঙ্গে বলেন, বন্দাইখাড়া কালীপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের অঞ্চলের একটি মিলনক্ষেত্র। প্রতি বছর আমরা চেষ্টা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের জন্য আনন্দদায়ক কিছু আয়োজন করতে। এ বছর ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সাড়া পাওয়ায় আমরা আনন্দিত।

​‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দলের প্রধান প্রোঃ মো. গোকুল হোসেন তাঁর পরিবেশনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বন্দাইখাড়ার ঐতিহ্যবাহী মেলায় জাদু পরিবেশন করতে পেরে আমরা খুশি। আমরা সম্পূর্ণ পারিবারিক ও মনোরম পরিবেশে জাদু দেখাই, যেখানে কোনো অশ্লীলতা নেই। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের বিপুল সাড়া পেয়ে আমাদের পুরো দল উৎসাহিত।

​এদিকে, জাদু পরিচালনা কমিটির সভাপতি মোঃ রায়হান আলী বলেন, আমাদের পরিবেশনা সকলের জন্য উন্মুক্ত। এখানে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক আবহের দিকে আমরা সর্বোচ্চ নজর রাখি। দর্শকরা যেন পরিবার নিয়ে নিশ্চিন্তে জাদু উপভোগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আমরা আনন্দিত যে আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে এবং বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে। ​এই পূজাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে এক উৎসবের আমেজ, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করেছে। জাদু পরিবেশনাটি আগামীকাল বুধবার শেষ হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০