admin
২১ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মিজানুর রহমান তার প্রতিবেশীর হাতে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আফরোজা খাতুন (৪৫) ও তার স্বামী মো. বেলাল হোসেন সাংবাদিক মিজানের বাড়ির গেটের সামনে ময়লা ফেলছেন। এতে দুর্গন্ধ ছড়ালে নিষেধ করতে গেলে আফরোজা খাতুন লাঠি হাতে মিজানের পরিবারকে মারধরের চেষ্টা করেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে সাংবাদিক মিজানের বাসার জানালার সামনে পাঁঠা ব্যবসা শুরু করেন আফরোজা খাতুন। এর প্রতিবাদ করায় আফরোজার দুই ছেলে বাইরে থেকে এসে প্রাণনাশের হুমকি দেয়।

সর্বশেষ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বেলাল হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিক মিজানকে পেয়ারা গাছের কাঁটার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে আফরোজা খাতুন ও বেলাল হোসেন বলেন, “যে অভিযোগ করেছে, সে-ই এ বিষয়ে বলবে।” পরে বারবার জিজ্ঞাসা করা হলেও তারা কোনো বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে ওই মহিলা পুরো এলাকাবাসীকে জিম্মি করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে মামলার ভয় দেখান। আমি শুধু চাই, এ ঘটনার ন্যায়বিচার হোক।”

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “সাংবাদিক মিজান থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০