admin
২৩ অক্টোবর ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যের প্রেমের জেরে যুবক খুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশ সদস্যের প্রেমঘটিত বিরোধের জেরে তার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাদেক মিয়া (২৫)। তিনি পুলিশ সদস্য এনায়েত মিয়ার ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বলাকিপুর গ্রামের সারাজ মোল্লার ছেলে রিয়াদের বোনের সঙ্গে একই গ্রামের পুলিশ সদস্য এনায়েত মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে এনায়েত মিয়া ওই কিশোরীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। এ ঘটনায় রিয়াদ ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বুধবার বিকেলে প্রতিশোধ নিতে রিয়াদ ধারালো অস্ত্র দিয়ে এনায়েত মিয়ার ছোট ভাই সাদেক মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে যায়। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রাত ১১টা ১০ মিনিটে বলেন,
“সাদেক মিয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিয়াদকে গ্রেফতারে অভিযান চলছে।”
ওসি আরও জানান,
“বুধবার উপজেলায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উভয় ঘটনার মূল কারণ উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০