admin
২৩ অক্টোবর ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনসমুদ্র বাঘায় বিএনপি’র জনসভা

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের কাঠামো ৩১ দফা” বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে হাজার হাজার লোকের উপস্থিতিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হাকিম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফখরুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মোঃ সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম এবং সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

জনসভায় আরও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান সজল, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম. সালাউদ্দিন শামিম সরকার, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল।

সভায় বক্তারা বলেন, “দেশের চলমান সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।” তাঁরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণকে তাদের প্রতিনিধিত্ব বেছে নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০