admin
২৪ অক্টোবর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে রাতের আধারে সার পাচারের সময় জনতার হাতে আটক

রাজশাহীর চারঘাটে রাতের আধারে অবৈধভাবে ৪০ বস্তা সার পাচারের সময় জনতার হাতে আটক।

বৃহস্পতিবার গভীররাতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় সার আটকের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও চলতি দ্বায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনা স্থলে উপস্থিত হয়ে সার গুলো জব্দ করেন।

এ সময় উত্তেজিত জনতা সার ডিলার জাহাঙ্গীর হোসেনের কঠিন বিচার দাবি করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভায়ালক্ষিপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন কৃত্তিম সার সংকট তৈরী করে এলাকার কৃষকদের সার নেই বলে জানান। তবে গোপনে কৃষকসহ এলাকাবাসী জানতে পারেন জাহাঙ্গীর হোসেন অধিক মুনাফার লোভে অবৈধ ভাবে রাতের আধারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সার পাচার করেন।

বৃহস্পতিবার রাতে ব্যটারী চালিত দুটি অটো যোগে রাতের আধারে ৪০ বস্তা সার পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। এ সময় জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান। পরে শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালতে অবৈধ ভাবে সার পাচারের অভিযোগে সার ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমশিনার (ভুমি) রাহাতুল করিম মিজান।

জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মুল্যে বিক্রয় করা হয়। বিক্রয়ের টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০