admin
২৪ অক্টোবর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় নিজনামে ও দখলে থাকা জমি জোরপূর্বক দখলচেষ্টায় হুমকি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সরকারিভাবে ঘোষিত ভিপি (ভূমিহীন পুনর্বাসন) জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকি পাওয়ায় এক ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, উপজেলার নুরপুর মালঞ্চি গ্রামের মো. মতিউর রহমান মধু (৪৮) গত ২২ অক্টোবর বাগাতিপাড়া মডেল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৯৯০, ট্র্যাকিং নম্বর DAST46।
জিডিতে তিনি উল্লেখ করেন, নুরপুর মৌজার খতিয়ান নং ২৬৯/৪২২ ও দাগ নং ১৬০২/০৩-এর ০.১১০০ শতক ভিপি জমি তিনি দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত হারে কর পরিশোধ করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় মো. বাবু, মো. শামীম, মো. শিপন ও মোছা. শিখা খাতুন ওই জমি দখলের পাঁয়তারা করছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ অক্টোবর সকাল ৯টার দিকে উল্লিখিত ব্যক্তিরা হাতে হাসুয়া নিয়ে মতিউর রহমান মধুকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে এবং তার বাগানের বেড়া ভেঙে ফেলে। বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনাটি এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীও নিশ্চিত করেছেন বলে জিডিতে উল্লেখ আছে।
বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার মো. আব্দুল হামিদ বলেন, “সরকারি ভিপি জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী মতিউর রহমান মধু বলেন, “জিডি করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে উভয় পক্ষকে আগামী শনিবার জমি জরিপ করার পরামর্শ দেয়। কিন্তু অভিযুক্তরা পরে উল্টো আমার নামে মিথ্যা প্রচার চালাতে সংবাদ সম্মেলন করেছে।”
অভিযুক্ত মোছা. শিখা খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করে উল্টো মতিউর রহমানের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ করেন। তবে পরিদর্শনে দেখা যায়, ওই রাস্তা বর্তমানে দৃশ্যমান ও চলাচলের উপযোগী রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়া থেকে ঢাকার পথে হজযাত্রীদের কাফেলা

নাটোরে পাওয়ার গ্রিডে ডাকাতি আটক-১৩

আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

পুঠিয়ায় দিনের আলোয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নলডাঙ্গায় ভেজাল বিরোধী অভিযান

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়

নলডাঙ্গায় রাতে বসতবাড়িতে আগুন

পাবিপ্রবিতে নাটোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আরিফুল-জিনিয়া

বাঘায় অধ্যক্ষের অবহেলায় পরিক্ষা অনিশ্চিত

১০

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

১১

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

১২

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

১৩

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

১৪

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

১৫

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

১৬

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৭

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

১৮

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

২০