admin
২৪ অক্টোবর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আবুল বাশার

বগুড়া শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নারিল্ল্যা মাঠে  নারিল্লা খাজাবাবা একাদশের আয়োজনে নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিদেশি খেলোয়াড় নির্ভর উত্তেজনা পুর্ণ প্রথম সেমিফাইনাল খেলাটির উদ্বোধন করেন শাহজাহানপুর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবুল বাশার।
উদ্বোধন পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উদ্বোধক আবুল বাশার জানান, বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলতে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে মাদকমুক্ত অপরাধমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে।
তিনি আরো বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে, দেশের প্রতিটি ইউনিয়নের প্রতি দুইটি ওয়ার্ড মিলে একটি  করে খেলার মাঠ নির্মাণ করা হবে। এইটা  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিকল্পনায় আছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য পত্রিকা দৈনিক উত্তর কোণের সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য তালুকদার শাহেদুজ্জামান সিরাজ বিজয়।

নারিল্ল্যা খাজাবাবা ফুটবল একাদশের সভাপতি মামুনুর রশিদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খোট্টাপড়ার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক।
আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা তাজুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মামুনুর রশিদ, রাকিবুল হাসান মন্ডল প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০