admin
২৫ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
এর মাধ্যমে হাসপাতালটি ‘রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদান শুরু করে। হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইতোমধ্যে এখানে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ার, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রেলওয়ে জেনারেল হাসপাতাল শুধুমাত্র রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নয়, রাজশাহীর সাধারণ মানুষের চিকিৎসা সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, “রেলওয়ে হাসপাতালকে আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় এনে সাধারণ মানুষের চিকিৎসা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
অন্যদিকে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “রেলওয়ে শুধু পরিবহন খাতেই নয়, জনগণের স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অবদান রাখতে চায়। এই হাসপাতাল সেই অঙ্গীকারের প্রতিফলন।”
স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় এখন এলাকার মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০