admin
২৫ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তপ্রস্তর স্থাপন

নওগাঁর আত্রাইয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজ অর্থায়নে ২কোটি টাকা ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

​শুক্রবার (২৪ অক্টোবর) বৈকাল সাড়ে ৪টায় সাহাগোলা রেল-স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো.আলমগীর কবিরের মেয়ে এবং নিউইয়র্ক প্রবাসী আশা কবির।
​তিনি বলেন, আমার মরহুম দাদীর নামে এই মসজিদটি স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কাজটি আমার জীবনে এক বিশেষ মুহূর্ত। আমি আশা করি,এই মসজিদ কেবল একটি ইবাদতের স্থান হবে না,এটি অত্র এলাকার মানুষের মিলনকেন্দ্র হয়ে উঠবে। আমার বাবা এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন।সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করেন।

এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃআলমগীর কবির। তিনি বলেন,মসজিদ হলো আল্লাহ্‌র ঘর,আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি পবিত্র ও বরকতময় কাজ।আমি আমার মেয়ে আশা কবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নামাজগড় গাউছুল আজম মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মাওলানা মোঃআব্দুল সাত্তার। ​

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম, রানীনগর শেরে বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, মোজাহারুল হক, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মোঃইয়াকুব আলী মজনু,রাণীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা, রেজা দেওয়ান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

১০

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

১১

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১২

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

১৪

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১৫

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১৬

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৮

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

২০