admin
২৫ অক্টোবর ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নেতার বিরুদ্ধে ভিন্ন কৌশলে অপপ্রচার

নাটোরের বাগাতিপাড়ায় ভিন্ন কৌশলে সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজেই।

শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠসহ কয়েকটি অনলাইন নিউজপোর্টালে তাকে ‘জামায়াত নেতা’ উল্লেখ করে ভিপি জমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে বলা হয়, একই গ্রামের শিখা বেগম তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন এবং পরে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেন, “সংবাদে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত জমিটি আমার নয় এবং দখলের কোনো চেষ্টাও করিনি। আমি একসময় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে শুধু সাধারণ সমর্থক হিসেবে রয়েছি। দীর্ঘ দেড় যুগ ধরে সাংবাদিকতা পেশায় আছি এবং বর্তমানে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একটি মহল আমাকে টার্গেট করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

তিনি আরও জানান, “এ অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি।”
অন্যদিকে সংবাদ সম্মেলনে ওই ভিপি জমির লিজগ্রহীতা মতিউর রহমান মধু বলেন, “এই ভিপি জমি আমি সরকারি নিয়মে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ করছি। শিখা বেগম ও শামিমসহ কয়েকজনের অত্যাচারে আমাকে ওই জমি থেকে বাড়িঘর সরিয়ে মায়ের জমিতে বসবাস করতে হচ্ছে। পরে গরুর খামার স্থাপন করতে গেলে তারা বাধা দেয় ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর তারা আমার ও সাংবাদিক কামরুল ইসলামের নামে ভুয়া অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।”

এ বিষয়ে অভিযুক্ত শিখা খাতুন ও শামিম হোসেন বলেন, “জমি নিয়ে ঝামেলা চলছে। কামরুলের নামে অভিযোগ আমরা নিজেরা করতে চাইনি।”
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “ভিপি জমি সরকারি সম্পত্তি। নিয়ম অনুযায়ী যিনি লিজ নিবেন, তিনিই ওই জমি ভোগদখল করতে পারবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০