admin
২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে টিপু’র হাতকে শক্তিশালী করতে যুবদলের আলোচনা সভা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক ও নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী তাইফুল ইসলাম টিপু’র হাতকে শক্তিশালী করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করে ওয়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদল।
সভায় তরুণ প্রজন্মের উদীয়মান যুবদল নেতা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাখলুকাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ খোকন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুস সালাম, মোঃ আরশাদ হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ শাহিন আলম, ইব্রাহিম হোসেন, মোঃ জামাল হোসেন, ফরহাদ হোসেন সহ ওয়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী , সর্বস্তরের সুধীজন ও মা-বোনেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তাইফুল ইসলাম টিপু লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামীর রাজনৈতিক পরিসরে তার হাতকে আরও শক্তিশালী করতে সকলের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাইফুল ইসলাম টিপু ও ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহত শহীদদের জন্য দোয়া প্রার্থনা করে তাবারক বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০