admin
২৬ অক্টোবর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপি নেতা দুলু

 

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আগামীতে তারেক জিয়ার ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাই দেশের মানুষকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে।

আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা চন্দ্রকলা সাইফুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি নেতাকর্মীদের দেশের প্রতিটি গ্রাম -গঞ্জে শহর-বন্দরের প্রতিটি বাড়ির দরজায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। গত সাড়ে ১৫ বছরের শাসনামলে ফ্যাস্টিট আওয়ামী লীগ কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব খাতকে ধ্বংস করে দিয়ে গেছে মানুষের কাছে সেই খবর তুলে ধরতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে কোন নির্বাচন করেনি। দিনের ভোট রাতে এবং আমি আর ডামিসহ নানা নামে তারা একদলীয় ভোট করেছে। জাতি দীর্ঘ প্রায় ২০ বছর কোনো ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সুযোগ দেবে।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে ৩১ দফার ভিত্তিতে দেশের সব সমস্যার সমাধানে কাজ করবে। একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানান তিনি ।

দুলু বলেন, বাংলাদেশের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত জাতীয়তাবাদী দল বিএনপিই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে সেটাই প্রমাণ করে দেবে।

স্থানীয় ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি ওসমান গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০