admin
২৬ অক্টোবর ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিএনপি নেত্রী পুতুল

দেশ সুরক্ষিত রাখার একমাত্র পথ বিএনপি— উল্লেখ করে দেশের মানুষকে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্না।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “দেশ সুরক্ষিত রাখার একটি মাত্র পথ, সেটি হলো বিএনপি। তাই দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবে। ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের নারীরা এখন প্রস্তুত। নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ গড়ে, তেমনি দেশ গঠনের ক্ষেত্রেও তাদের অবদান অমূল্য। বাংলাদেশের নারীরা এখন পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস রচনার জন্য তৈরি।”
ভবিষ্যৎ রাজনীতি ও উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরে তিনি আরও বলেন, “যদি বিএনপিকে জনগণ বিজয়ী করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে নারীরা মায়ের মতো এমন প্রজন্ম উপহার দেবে— যারা হবে দেশের সম্পদ, বোঝা নয়।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।
উল্লেখ্য, সমাবেশ শেষে হাজারো নারী সমর্থকদের বিএনপির পক্ষে কাজ করার শপথ করান ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০