admin
২৬ অক্টোবর ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় রাতের আঁধারে ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটারের হার্ডডিস্ক, র‍্যাম, প্রসেসরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে। অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাসায় ফিরে যান। রাতের দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।

শনিবার (২৫ অক্টোবর) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান, অফিসের সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী ও সার্টিফিকেট পেশকারের কক্ষের জানালার কাঁচ ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে ইউএনওসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান—তিনটি কক্ষের কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। পরে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী বলেন, “ঘটনার পর নৈশ প্রহরী জীবন আহম্মেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০